চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) জিয়াউদ্দিন আহমদ বাবলু। গতকাল রবিবার উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসারের কাছে নিজের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলু প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। এখন এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় প্রার্থী। জাপার প্রার্থী বাবলুর মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে চট্টগ্রাম -৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ানসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।