পতাকা নিয়েই টোকিও অলিম্পিকে খেলতে চায় রাশিয়া

ডোপিংয়ের কারণে সব ধরনের আন্তর্জাতিক খেলাধুলা থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে রাশিয়া। ফলে তারা ২০২০ সালের টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবে না। তবে রাশিয়ান অলিম্পিক কমিটি মনে করছে, আগামী অলিম্পিকে তাদের অ্যাথলেটরা জাতীয় পতাকা নিয়েই খেলায় অংশ নিতে পারবে।

রাশিয়ান অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট স্তানিসøাভ পোজদানিয়াকভ বলেছেন, ‘রাশিয়ান অলিম্পিক কমিটি অলিম্পিক আন্দোলনের আইন সম্মত সদস্য। তাই আমাদের এটা বিশ্বাস করার কারণ আছে যে আমরা টোকিও অলিম্পিকে দল পাঠাতে পারব এবং সেই দল যাতে আমাদের পতাকা নিয়ে খেলায় অংশ নিতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করব।’