কুমিল্লায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-১৯ এ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলার বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান খন্দকার এবং শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হয়েছেন তিতাস উপজেলার আকালিয়া গ্রামের মো. নুরনবী চেয়ারম্যান।
আজিজুর রহমান খন্দকার এর আগে ১৯৯৮ এবং ২০০৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি উপজেলার মারুকা ইউনিয়নের চিনামূড়া গ্রামের মৃত আবুল কাসেম খন্দকারের ছেলে। প্রাথমিক বিদ্যালয়ের ক্যাটাগরিতে বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে। এর আগে উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করা হয়