বাড়ির পাশে পিকনিকে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরার কালীগঞ্জে পিকনিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আমির হামজা ওরফে হৃদয় (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

হৃদয় বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ সাইফুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে পিকনিক করছিলেন আমির হামজা হৃদয়। এ সময় বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে স্পৃষ্ট হন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।