সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান পরিণত হয়েছেন নতুন ক্রেজে। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচিত সারা আলি খান। সারা আলি খান, ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ছেড়ে তিনি এখন রীতিমতো ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ইমেজ-এ হাজির হয়েছেন। দু’দিন আগেই তার ন্যুড বিকিনি লুকে অনুরাগীরা হয়ে গিয়েছিলেন বোল্ড। সেই রেশ কাটতে না কাটতেই ‘স্লো মোশন হেয়ার ফ্লিপ’ ভিডিও প্রকাশ করে সারা হয়ে গেছেন মৎস্যকন্যা।
সুইমিং পুলের নীল জল, এরই মধ্যে ন্যুড রঙা বিকিনিতে সারা। গায়ে এসে লাগছে মিঠে রোদ। সব মিলিয়ে আকর্ষণীয় ছবি। তার ওই স্লো-মোশন ভিডিওতে এসেছে হাজারও লাইক, কমেন্ট। কেউ লিখেছেন, ‘হটনেস ওভারলোডেড’ আবার কেউ বা ফায়ারি ইমোজি দিয়েই বুঝিয়ে দিয়েছে ভিডিওর উষ্ণতা।
‘কেদারনাথ’ গার্ল গিয়েছিলেন কেরালায়। আর তার কেরালা ভ্রমণের একের পর এক ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং।