মৌলভীবাজারের কমলগঞ্জের এম এ ওহাব উচ্চবিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুওয়ানা ইয়াসমীন সুমির উদ্বোধনের মাধ্যমে পুনর্মিলনীর কর্মসূচি শুরু হয়।
পরে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক ডা. গৌরমনি ও সদস্য সচিব সাব্বির আহমদ ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ১৯৬৬ থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত এ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলায় দিনভর মুখরিত ছিল আদমপুর ইউনিয়নের এম এ ওহাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। এরপর আলোচনা পর্বে বক্তব্য দেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, প্রাক্তন শিক্ষার্থী (অব.) কর্নেল সালেহ আহমেদ, রসমোহন সিংহ, রাজকান্ত সিংহ প্রমুখ।