স্ত্রীর জন্মদিনে সাকিবের আবেগমাখা স্ট্যাটাস

বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন আজ ২৯ ডিসেম্বর। জন্মদিনে স্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন এই অলরাউন্ডার।

স্ট্যাটাসে সাকিব লিখেছেন, “তোমার জন্মদিনে তোমাকে সরি বলার উপযুক্ত সুযোগ। তুমি যে সব ত্যাগ শিকার করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।”

শিশিরের সঙ্গে ১২ ডিসেম্বর, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে এক কন্যা সন্তান- আলায়না হাসান অব্রি।

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় বর্তমানে আইসিসি’র নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব।