ছবিতে দেশে দেশে নববর্ষ উদযাপন

বিদায় ২০১৯। শুরু হয়ে গেল ২০২০। নতুন বছরকে স্বাগত জানাতে বরাবরের মতো এবারও আয়োজনের কমতি ছিল না বিশ্বের নামকরা শহরগুলোর। ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছতেই চোখ ধাঁধানো আতশবাজির রোশনাইয়ে আলোকিত হয়ে ওঠে আকাশ। নাচে-গানে, হই হুল্লোড়ে চারদিকে আনন্দের স্ফুরণ। এ যেন উৎসবের পৃথিবী।

বার্তা সংস্থা এএফপি’র ছবিতে দেখে নেওয়া যাক দেশে দেশে নববর্ষ উদযাপনের মুহূর্ত-

নববর্ষকে স্বাগত জানানোর মুহূর্তে আতশবাজির আলোয় আলোকিত আইভরিকোস্টের রাজধানী আবিদজানের আকাশ।

নববর্ষকে স্বাগত জানানোর আয়োজনে কম যায়নি ফ্রান্সের প্যারিস।

সৌন্দর্যের পসরা মেলে ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আতশবাজি।

 নববর্ষ উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলের আতশবাজি ছিল এক কথায় মনোহারিণী।

লন্ডনের আকাশে নববর্ষের আতশবাজির আলোকছটা।

ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা সৈকতে আতশবাজির আলোকছটার সঙ্গে মাতোয়ারা জনসমাগম।

নববর্ষের রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কনসার্টে দর্শকদের উচ্ছ্বাস।

আতশবাজির আলোতে সেজেছিল জার্মানির বার্লিনের ল্যান্ডমার্ক টিভি টাওয়ারও।

নববর্ষ উপলক্ষে ভারতের মুম্বাই গেটে হওয়া আতশবাজিও ছিল নজরকাড়া।