ফেনী প্রেস ক্লাবের সভাপতি তাহের সম্পাদক আরিফ

ফেনী প্রেস ক্লাব কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সভাপতি ও মুহাম্মদ আরিফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ফেনী প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেলের সঞ্চালনায় গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় কার্যকরী কমিটিতে সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিববুল্লাহ ফরহাদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন, দপ্তর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন নির্বাচিত হয়েছেন।

একই দিন নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়া সভায় সাংবাদিক খলিলুর রহমান ও জিয়া হায়দার স্বপনের মৃত্যুতে শোকপ্রস্তাব ও দোয়া করা হয়।