কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একটি দল।
বুধবার দুপুরে ১১ সদস্যের ওই দলের নেতৃত্ব দেন সাবেক সেনা কর্মকর্তা ও সভাপতি মোহাম্মাদ সুবিদ আলী ভূঁইয়া।
এ সময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক বিষয়ের খোঁজখবর নেন পরিদর্শকরা। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইলিয়াস উদ্দীন মোল্লা, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মোহাম্মদ নাসির উদ্দীন, মো. মুহিবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহাবুব রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন প্রমুখ।