৬৪ জেলার শিল্পীদের অংশগ্রহণে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ২১ দিনব্যাপী ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’। এটি চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন ৩টি জেলা, ৩টি উপজেলার শিল্পী ও সংগঠনের পরিবেশনার পাশাপাশি প্রতিদিন রাত ৮টা থেকে টিকিটের বিনিময়ে মঞ্চস্থ হবে ঐতিহ্যবাহী লোকনাট্য।
গতকাল বুধবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের উৎসবের বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের পরিচালক এবং কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের পরিবেশনার মধ্যে রয়েছে সমবেত সংগীত, যন্ত্রসংগীত, ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, একক সংগীত, বাউল সংগীত, ঐতিহ্যবাহী লোকনাট্য, যাত্রা, সমবেত নৃত্য, অ্যাক্রোবেটিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা, পুতুল নাট্য, একক আবৃত্তি, শিশুদের পরিবেশনা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ও নৃত্য, নাটকের কোরিওগ্রাফি, বৃন্দ আবৃত্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা এবং বিভিন্ন জেলার ঐতিহ্য নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী। একাডেমির নন্দনমঞ্চে শুক্রবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘লোকজ সংস্কৃতি আমাদের অন্যতম শক্তি, যা বিশ্বব্যাপী আমাদের স্বাতন্ত্র্যকে জানান দেয়।