ভোলায় ভয়ঙ্কর ‌রাসেল ভাইপার

ভোলার সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউ‌নিয়‌নের প‌ন্ডিত বা‌ড়ি এলাকার মো. শ‌রিফ হো‌সেন না‌মে এক কৃষ‌কের সব‌জির ক্ষেত থে‌কে রাসেল ভাইপার না‌মে এক‌টি বিষধর সাপ উদ্ধার ক‌রে‌ছে ভোলা বন বিভা‌গের কর্মকর্তারা।

তারা জানান, বিষধর সাপ‌টি অ‌তি গ‌তি সম্পন্ন ও তীব্র বিষাক্ত হওয়ায় এটা সারা বি‌শ্বে 'কি‌লিং‌ মে‌শিন' ভাইপার না‌মে প‌রি‌চিত। 

সাপ‌টি আজ শুক্রবার বি‌কে‌লে ভোলার চরফ্যাশন উপ‌জেলার চর কুক‌রি-মুক‌রির গভীর ব‌নে অবমুক্ত করা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রেন ভোলা সদ‌রের রে‌ঞ্জের বন বিভা‌গের কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

‌তি‌নি আ‌রো জানান, বুধবার বি‌কে‌লে ওই কৃষ‌কের খেতে জা‌লের সঙ্গে আটকে থাকা স‌াপটি ‌দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা আমা‌দের খবর দেয়। প‌রে আমরা সব‌জির খেতের জা‌ল থে‌কে পাঁচ ফুট লম্বা ও মোটা বিরল প্রজা‌তির ভাইপার সাপ‌টি উদ্ধার ক‌রি।

ভোলায় এর আগে ২০১৯ সা‌লে চারটি এ প্রজা‌তির সাপ উদ্ধার করা হয়।