দিনাজপুরের সেরা সমাজসেবা কর্মকর্তা তাপস

দিনাজপুর জেলার সেরা সমাজসেবা কর্মকর্তা হিসেবে ভূষিত হয়েছেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। এর আগে পেশাগত দায়িত্বে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালের ৫ জানুয়ারি পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় দেশসেরা কর্মকর্তা হন।

২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমি হলরুমে সংবর্ধনা, পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দীন আহম্মেদ ও দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস প্রমুখ। দেশের ৪৯১ উপজেলার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের দায়িত্ব, কর্মকান্ডসহ সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে এ পুরস্কার প্রদান করা হয়।