ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ৭ হাজার ৫০০ কেজি পেঁয়াজ হবিগঞ্জ শহরে একটি আলকাতরার দোকান থেকে জব্দ করা হয়েছে। জব্দ পেঁয়াজ গতকাল শুক্রবার বিকেলে চৌধুরী বাজারে নিলামে বিক্রি করা হয়।
জানা গেছে, শহরের চৌধুরী বাজার এলাকার ঝুমুর রায় টিসিবির ডিলার। তিনি তার কাকাতো ভাই জনি রায়ের মালিকানাধীন সততা এন্টারপ্রাইজ নামক আলকাতরার দোকানে পেঁয়াজ মজুদ রেখে গোপনে বেশি মূল্যে বিক্রি করছিলেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত ৩০০ বস্তা পেঁয়াজ জব্দ ও ২০ হাজার টাকা করে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।