‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ সেøাগান নিয়ে নড়াইলে মাদকবিরোধী শপথ গ্রহণ করেছে তিন শতাধিক শিক্ষার্থী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ শপথ নেয়।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম। দেশের ও নিজেদের কল্যাণে নিজে মাদক সেবন করবে না এবং কাউকে সেবন করতে দিবে না মর্মে শপথবাক্য পাঠ করে ছাত্ররা।
এর আগে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ইউনুস আলী, প্রমুখ।