খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে কালি রানী (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর খালিশপুরের ২ নম্বর নেভিগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালি রানী নেভিগেট এলাকার মৃত সনতন সেনের স্ত্রী।
খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কালি রানীকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য কালি রানীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।