নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এ মাসেই দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে যতটা কম সময়ে সম্ভব পাকিস্তান সফর শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি তাই পিসিবিকে জানিয়ে দেয় প্রথমে শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এরপর সেখানকার পরিস্থিতি বিবেচনা করে টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নিতে। বিসিবির পক্ষ থেকে পিসিবির প্রতি আরেকটি প্রস্তাব ছিল, টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলার।
কিন্তু পিসিবির একজন অফিশিয়াল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানে একটি ও বাংলাদেশে একটি টেস্ট আয়োজনের। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে।’
পিসিবির সেই মুখপাত্র বিসিবির প্রস্তাবকে বিস্ময়কর দাবি করেছেন, ‘এটা বিস্ময়কর যে বিসিবি চায় পাকিস্তান বাংলাদেশে গিয়ে খেলুক।’