হলিউড সিনেমা ও টিভি শো নিয়ে বছরের প্রথম পুরস্কারের অনুষ্ঠান ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’। এবারের আসর বাজিমাত করলো পুরোনো দিনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা। যেমন; ১৯১৭ ও ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড।
এ ছাড়া গায়ক এলটন জনের বায়োপিক ‘রকেটম্যান’, সুপারভিলেন সিনেমা ‘জোকার’ পুরস্কার জিতেছে। আলোচিত ‘ম্যারেজ স্টোরি’ও আছে তালিকায়। অনেকটা হতাশ করেই কোনো বিভাগে পুরস্কার পায়নি ‘দ্য আইরিশম্যান’।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের হিলটন হোটেলে আয়োজিত হয় প্রতীক্ষিত ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২০’। এই নিয়ে পঞ্চমবার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রিকি গার্ভে।
এবার এক নজরে দেখে নিন চলচ্চিত্রের কয়েকটি বিভাগে পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
শ্রেষ্ঠ মোশন পিকচার (ড্রামা) : ১৯১৭
শ্রেষ্ঠ মোশন পিকচার (মিউজিক্যাল বা কমেডি) : ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
শ্রেষ্ঠ মোশন পিকচার (বিদেশি ভাষা) : প্যারাসাইট
শ্রেষ্ঠ পরিচালক (মোশন পিকচার্স) : স্যাম মেন্ডিস (১৯১৭)
শ্রেষ্ঠ চিত্রনাট্য (মোশন পিকচার) : কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)
শ্রেষ্ঠ অভিনেত্রী (মোশন পিকচার, ড্রামা) : রেনে জেলওয়েগার (জুডি)
শ্রেষ্ঠ অভিনেতা (মোশন পিকচার, ড্রামা) : হোয়াকিন ফিনিক্স (জোকার)
শ্রেষ্ঠ অভিনেত্রী (মোশন পিকচার, মিউজিক্যাল বা কমেডি) : অকওয়াফিনা (দ্য ফেয়ারওয়েল)
শ্রেষ্ঠ অভিনেতা (মোশন পিকচার, মিউজিক্যাল বা কমেডি) : ট্যারন এজারটন (রকেটম্যান)
শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী : লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
শ্রেষ্ঠ সহ অভিনেতা : ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)
শ্রেষ্ঠ মোশন পিকচার (অ্যানিমেটেড) : মিসিং লিংক
শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর (মোশন পিকচার) : হিল্ডার গুয়োনাদোত্তির (জোকার)
শ্রেষ্ঠ অরিজিনাল গান : আই অ্যাম গনা লাভ মি আগেন (রকেটম্যান)