টস জিতে সিলেটের বিপক্ষে বোলিংয়ে কুমিল্লা

বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টিতে ৩৫তম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।

ম্যাচটি কুমিল্লার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ চারে যাওয়ার সম্ভাবনা ধরে রাখতে হলে এই লড়াইয়ে জয় পেতে হবে তাদের। নয় ম্যাচে পাঁচ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে দলটি।

অন্য দিকে এই ম্যাচে সিলেট থান্ডারের চাওয়া-পাওয়ার কিছু নেই। এগারো ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা দলটির এটাই শেষ ম্যাচ।

এর আগে সিলেটে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে সুপার ওভারে গিয়ে সিলেটকে হারিয়েছিল কুমিল্লা। প্রতিপক্ষটিতে এবারের লড়াইয়েও হারাতে মরিয়া তারা।