প্রধানমন্ত্রীর পিএস হলেন সালাহ উদ্দিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রী যত দিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মোহাম্মদ সালাহ উদ্দিনকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। অপর আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জুবাইদা নাসরিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।