খালেদা জিয়ার সাক্ষাৎ চান তাবিথ, ইশরাক

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান ঢাকা উত্তর সিটির বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণ সিটির প্রার্থী ইশরাক হোসেন।

ইতিমধ্যে তারা অনুমতি চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর চিঠি দিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের নেতাদের সঙ্গে তারা বৈঠক করেন।

বৈঠক শেষে ইশরাক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ইশরাক বলেন, ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কাছে আমরা দুজন দোয়া চাইতে এসেছিলাম। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর একটি আবেদন করেছি। সরকারের প্রতি অনুরোধ, আমাদের এই আবেদন গ্রহণ করেন, যাতে ওনার কাছে দোয়া চাইতে পারি।