ধান সংগ্রহে অনিয়ম

খাদ্য কর্মকর্তার ১০ দিনের কারাদন্ড

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা খাদ্যগুদামের উপখাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে অবৈধভাবে সংগৃহীত ১৯৫ বস্তা ধান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ আদালত পরিচালনা করেন।

ইউএনও বলেন, কৃষকদের কাছ থেকে ভর্তুকি দিয়ে ধান সংগ্রহের নিয়ম থাকলেও খাদ্যগুদামের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ব্যবসায়ী মো. ফেরদৌস গোপালগঞ্জ থেকে নিম্নমানের ধান এনে খাদ্যগুদামে মজুদ করে।