মদিনা মুনাওয়ারায় মসজিদে নববির পাশে ‘কিসসাতুল মাদিনা’ রয়েছে। মদিনা উন্নয়ন কর্র্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই জাদুঘরে নবীজির মদিনায় অভিবাসন ও তার জীবনের সঙ্গে সম্পর্কিত পবিত্র এবং ঐতিহাসিক বিভিন্ন স্থানের গল্প রয়েছে। পাশাপাশি মদিনার ইতিহাস-ঐতিহ্য ও সভ্যতা-সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ মহানবী (সা.)-এর জীবন ও পবিত্র নগরীর ইতিহাস সম্পর্কে থ্রি-ডি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের একটি সমৃদ্ধ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা সরবরাহের আয়োজন করেছে। সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
সিনেমাগুলো আরবি, উর্দু, মালয়, ইন্দোনেশিয়ান, তুর্কি, হিন্দি, ফরাসি ও ইংরেজি ভাষায় প্রদর্শিত হয়ে থাকে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা ৩০ থেকে রাত ১২টা দর্শনের সুযোগ রয়েছে। অনলাইনে টিকিট পাওয়া যায় এই ওয়েবসাইটে :
http://www.qisatalmkan.com/