বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাদ থেকে হিমালয়ের চূড়ায় পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু নিরাপদই নয়, উন্নয়নের মহাসড়কে চলবে।
পঁচাত্তরের পর সংবিধান শেষ করে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন পাকিস্তানের এজেন্ট হিসেবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেক চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।