চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ইভিএমের ব্যবহারে অপব্যবহার করা হলে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ‘ইভিএম ভোটারদের জন্য আতঙ্ক। তবে এবারের ভোটাররাই এই আতঙ্কের মোকাবিলা করা হবে।’ গতকাল শনিবার দুপুরে আসন্ন নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামীকাল সোমবার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বিকেলে বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বহদ্দারহাট এলাকায় ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান।