গোলশূন্য ১২০ মিনিটের লড়াইয়ের পর টাইব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রবিবার রাতে ৪-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। রিয়ালের এটি একাদশ স্প্যানিশ সুপার কাপ। সর্বোচ্চ ১৩ বার জিতেছে বার্সেলোনা।
শুটআউটে চারটি শট নিয়ে সবকটিতে গোলের দেখা পায় রিয়াল। লক্ষ্যভেদ করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও রামোস। বিপরীতে অ্যাটলেটিকোর প্রথম শট পোস্টে মারেন সাউল নিগেস, থমাসের শটটি ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাদের তৃতীয় শটে জালে বল পাঠান কিরান ট্রিপিয়ার।
এবার নতুন আঙ্গিকে চার দলের অংশগ্রহণে স্পেনের বাইরে হলো প্রতিযোগিতাটি।
সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল গ্যারেথ বেল, করিম বেনজেমাকে ছাড়া খেলতে আসা রিয়াল।
দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন জিদান।