ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি রাজশাহী-খুলনা

বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষের দুই দল রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই লড়াইয়ে টস জিতে মুশফিকুর রহিমের খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্ড্রে রাসেল।

এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে। তবে হারা দল একেবারে ছিটকে যাবে না। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তারা।

সোমবার এলিমেনেটর ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারের টিকিট পেয়েছে মাহমুদউল্লাহর চট্টগ্রাম।

লিগ পর্বে টুর্নামেন্টের লিগ পর্বে দুইবার মুখোমুখি লড়াইয়ে একে অপরের বিপক্ষে একবার করে জয় পায় রাজশাহী-খুলনা। দুটি ম্যাচই হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টুর্নামেন্টের নবম ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছিল খুলনা। আর আঠারোতম ম্যাচে খুলনাকে ৭ উইকেটে হারায় রাজশাহী।

দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার লড়াইও দারুণ জমবে বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, শোয়েব মালিক, আন্ড্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ ইরফান ও আবু জায়েদ

খুলনা টাইগার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), নাজিবুল্লাহ জাদরান, শামসুর রহমান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম