এরনেস্তো ভালভার্দের সঙ্গে বার্সেলোনা কুৎসিত আচরণ করছে বলে মন্তব্য করেছেন কাতালান ক্লাব ইতিহাসের অন্যতম সেরা আন্দ্রেস ইনিয়েস্তা। তার এক সময়ের সতীর্থ জাভি হার্নান্দেজকে কোচ হিসেবে নেওয়ার সম্ভাবনাতেও ভালভার্দের সঙ্গে আচরণ মেনে নিতে পারছেন না বর্তমানে জাপান লিগ ক্লাব ভিসেল কোবেতে জড়িত এই মিডফিল্ডার। গতকাল তিনি গিয়েছিলেন প্রিয় ক্লাব বার্সার মাঠে (বাঁয়ে)। সেখানে মেসিদের সঙ্গে ভালভার্দেকে অনুশীলনে দেখেছেন। ভালভার্দের অধীনে এক মৌসুম খেলা এই মিডফিল্ডার পরে বলেন, ‘বর্তমান কোচকে সম্মান দেখানো উচিত। যেভাবে সবকিছু হচ্ছে তা অধিকাংশ মানুষকেই আহত করবে। যা হচ্ছে তা কোচ, খেলোয়াড় বা সমর্থক কারও জন্যই ভালো নয়।’ ইন্টারনেট।