তপুকে নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ

মাঠে গড়াল মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপ।

বুধবার বিকেল ৫টায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিন মুখোমুখি হয়েছে। ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর দলে ফেরা ডিফেন্ডার তপু বর্মণকে প্রথম একাদশে রেখেই মাঠে নেমেছে বাংলাদেশ।

অসুস্থতার কারণে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন এই আসরে খেলতে পারছেন না। মূল স্ট্রাইকার হিসেবে এ ম্যাচে খেলছেন সাদ উদ্দিন। একাদশে রয়েছেন মতিন মিয়া ও অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম।

‘এ’ গ্রুপের এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ফিলিস্তিন। ফিফা র‌্যাঙ্কিংও তাই বলে। ফিলিস্তিনের অবস্থান যেখানে ১০৬, বাংলাদেশের অবস্থান সেখানে ১৮১।

৮১ ধাপ এগিয়ে থাকা প্রবল প্রতিপক্ষকে আজ অবশ্য রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন জামাল ভূঁইয়ারা। ২০১৮ সালে এই ফিলিস্তিনের বিপক্ষে হেরেই বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ।

ম্যাচটা তাই বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। তা সেই প্রতিশোধ নিতে পারবে জেমি ডের দল?

বাংলাদেশ একাদশ

আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), রায়হান হাসান, তপু বর্মণ, ইয়াসিন খান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন, মতিন মিয়া।