ইসলামবাগে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু স্বামী আটক

রাজধানীর ইসলামবাগে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ছাতা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া আক্তার রুমি (২৪) নামে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী সাহেদ হাসানকে আটক করেছে পুলিশ।

সাহেদ পেশায় ব্যবসায়ী। আর তানিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। তাদের একটি সন্তান রয়েছে। পূর্ব ইসলামবাগের ছাতা মসজিদ গলির সিরাজের বাড়ির ষষ্ঠ তলার ভাড়াটিয়া তারা।