মার্কিন বিমানবাহিনীতে সালেহা জাবিন নামের একজন মুসলিম নারী লেফটেন্যান্ট চ্যাপলিন হিসেবে নিয়োগ পেয়েছেন। চ্যাপলিনের বিমানবাহিনীর প্রধান মেজর জেনারেল স্টিভেন শাইইক বলেন, ‘আমরা ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো প্রাধান্য দেব। এটি বিশ্বাসী প্রতিটি ব্যক্তির জন্য। এটি কেবল মুসলমানদের জন্য আনন্দময় সংবাদ নয়, সব ধর্মের লোকদের জন্য একটি শুভ দিন।’
গত মাসের ১৮ তারিখে শিকাগোর ক্যাথলিক থিওলজিকাল ইউনিয়নের দ্বিতীয় লেফটেন্যান্ট সালেহা জাবিনকে পদোন্নতি দিয়ে চ্যাপলিন বা ধর্মীয় ব্যক্তিত্ব করা হয়। সালেহা জাবিনের আপনজন ও তার পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জাবিন প্রথম মুসলিম নারী চ্যাপলিন প্রার্থী হিসেবে মার্কিন বিমানবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৪ বছর আগে জাবিন স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। অনুষ্ঠানে জাবিন বলেন, ‘আমার ভাই আমার অনুপ্রেরণার উৎস। আমেরিকান সামরিক বাহিনীতে তার ত্যাগ ও উৎসর্গ দেখে বড় হয়েছি। তার ক্যারিয়ার দেখেই আমি সশস্ত্র বাহিনীর ধর্মীয় ব্যক্তিত্বের দায়িত্ব নিতে আগ্রহী হয়েছি।’