মো. ওবায়দুল হক সম্প্রতি ব্যাংক এশিয়ায় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকে ট্রেইনি ম্যানেজার পদে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করা ওবায়দুল হক পরের বছর সিনিয়র অফিসার পদে নিয়োগ পান। ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। গ্রামীণ জনগোষ্ঠীর বিনিয়োগ চাহিদা মেটাতে প্রথম ইসলামী ব্যাংকে রুরাল ডেভেলপমেন্ট স্কিম চালু করেন। রাজশাহী বিশ^বিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিজ্ঞপ্তি।