আমদানি করা পেঁয়াজ বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দাম বিষয় নয়। এখনো ভারত থেকে প্রস্তাব পাইনি। তাছাড়া এটা আমাদের বিবেচনায় নেই। এ ধরনের প্রস্তাব এলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েই আসবে। প্রস্তাব এলে সরকার কী করবে- এমন প্রশ্নে তিনি বলেন, প্রস্তাব দেখে বিবেচনা করব। কিন্তু আমরা এখন নিজেরাই সরাসরি আমদানি করছি। তারপরও যদি মানানসই হয় দেখা যাবে।
সোমবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার রকিবুল হকের সঙ্গে বৈঠকে পেঁয়াজ বিক্রির প্রস্তাব দেন।