বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে।
নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।