বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়।
টস জিতে এ ম্যাচে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুশফিকুর রহিমের খুলনা।
অপরিবর্তিত একাদশ নিয়ে এদিন মাঠে নেমেছে রাজশাহী। তবে খুলনার একাদশে রয়েছে একটি পরিবর্তন। আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় তানভীর ইসলামকে একাদশে রেখেছে দলটি।
যে দলই চ্যাম্পিয়ন হোক বিপিএল এবার পাবে নতুন চ্যাম্পিয়ন।
একাদশ:
খুলনা টাইগার্স: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম, শামসুর রহমান শুভ, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।
রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, আন্দ্রে রাসেল, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ ইরফান।