পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফতেহ মারপাড়ার জামাল উদ্দিনের মেয়ে মাদ্রাসাছাত্রী আয়েশা ছিদ্দিকা (১৬) হত্যা মামলার প্রধান আসামি ওমর ফারুককে (২২) দুই মাসেও গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে, ওমরকে ধরতে সব ধরনের কৌশল ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
জানা যায়, ২০১৯ সালের ২২ নভেম্বর সকালে মগনামা শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী আয়েশার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ২১ নভেম্বর বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় আয়েশার বাবা ওই দিনই একই ইউনিয়নের মিয়াজিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওমরকে প্রধান আসামি, তার চাচা কামাল হোসেন (৪০), কামালের স্ত্রী হালিমা বেগম (৩৫), আরেক চাচি আমির হোসেনের স্ত্রী রোকেয়ার নামে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। তাদের মধ্যে পুলিশ হালিমা ও রোকেয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।