ছেলে আব্রাম রৌপ্য জেতায় গর্বিত শাহরুখ

সন্তানের ছোট ছোট সাফল্যেও বাবা-মা গর্ববোধ করেন। সেলিব্রিটি বাবা-মায়েরাও এর ব্যতিক্রম নয়।

বলিউডের বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান রুপা ও ব্রোঞ্জ মেডেল জিতেছেন। ছেলের সাফল্যে অভিনেতা এতটাই উচ্ছ্বসিত মেডেল, প্রশংসাপত্রসহ ছেলের ছবি শেয়ার করে লিখলেন পোস্ট।

স্কুলে ‘স্পোর্টস মিট’ এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় আব্রাম। সোনা না জিতলেও আব্রাম ঘরে এনেছে রুপা এবং ব্রোঞ্জ মেডেল। সেই ছবি শেয়ার করে বাবা শাহরুখ লিখেছেন, ‘আমার ছোট্ট সোনা, রুপা আর ব্রোঞ্জ নিয়ে এসেছে আজ’।

কিং খানের ওই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট, লাইক। ছোট্ট আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানরাও।

২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আরিয়ান এবং সুহানার জন্মের অনেক বছর পর তৃতীয় সন্তানের জন্য চেষ্টা করলে শাহরুখপত্নী গৌরী খানের শারীরিক সমস্যা দেখা দেয়। তখনই সারোগেসির সিদ্ধান্ত নেন গৌরী-শাহরুখ। জন্মের পর থেকেই ‘টক অব দ্য টাউন’ আব্রাম।