দিনাজপুরের ফুলবাড়ীতে গোপনে এক গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে আব্দুল জলিল (৪৬) নামের এক ব্যক্তি। সেই ভিডিও ফেরত দেয়ার কথা বলে আব্দুল জলিলসহ তার এক বন্ধু ওই গৃহবধূকে ধর্ষণ করে।
পরে ওই ভিডিও ফেরত দেয়ার নাম গৃহবধূর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তদের সহযোগী এক ব্যক্তি। ওই গৃহবধূ অজ্ঞাত ব্যক্তিটিকে ত্রিশ হাজার টাকাও দেন। কিন্তু দাবিকৃত বাকি টাকা দিতে না পারায় ওই গৃহবধূর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আব্দুল জলিলকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই গৃহবধূর স্বামী ফুলবাড়ী থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার জলিলকে গ্রেপ্তার করে। সে দক্ষিণ সুজাপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আব্দুল জলিলকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।