উজিরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে নিকটাত্মীয় দুই শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের ছেলে আরাফাত ছানি (৫) ও তার ফুপাতো বোন মারিয়া আক্তার (৩) সবার অজ্ঞাতে খেলার ছলে বাড়ির সামনে পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উজিরপুর থানা-পুলিশ এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছে।