নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঠারাব এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগে নবী হোসেন নামে এক তরুণকে রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল রবিবার সোনারগাঁ থানায় মামলা করেছেন।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির ছাত্রী বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে গত শুক্রবার খেলা করছিল। এ সময় গ্রামের নবী হোসেন (২৫) কৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার এক বাড়িতে নিয়ে আটক করে রাখে।