হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুরে কনস্টেবলের লাশ

হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই কনস্টেবল শাহিনুর রহমান জেলা সদরের কামরুজ্জামানের ছেলে। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুর ঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল এবং জুতা দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহিনুরের ভাইয়ের বরাত দিয়ে পুলিশ সুপার আরও জানান, তিনি সাঁতার জানতেন না। প্রচণ্ড ঠান্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।

এ ব্যাপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।