জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সামনেই আসছে তার অভিনীত সিনেমা ‘গোর’। বাংলা ভাষার পাশাপাশি ‘দ্য গ্রেভ’ শিরোনামে ইংরেজি ভাষায়ও ছবিটি মুক্তি পাবে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
চলচ্চিত্র ‘গোর’
সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড সদস্যরা এর খুব প্রশংসা করেছেন। ‘গোর’ নাচ-গানের কোনো ছবি নয়। এটি গল্পনির্ভর একটি ছবি। এ ছবিতে প্রত্যেক শিল্পীই গুরুত্বপূর্ণ। এখানে শিল্পী নয়, গল্পের চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। নির্মাতা যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন মনে করেছেন তাকে নিয়েই কাজ করেছেন। আমার ক্যারিয়ারে অন্যরকম একটি ছবি এটি।
মুক্তির অপেক্ষায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’
আমার অভিনীত আরিফুর জামানের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছি। এটি মূলত শরৎচন্দ্রের কালজয়ী কয়েকটি চরিত্রকে নিয়ে নির্মিত হয়েছে। শ্রীকান্ত, দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, রাজলক্ষ্মী চরিত্রগুলো এ সময়ে উপস্থিত হলে কেমন হতোÑ এমনই মজার একটি বিষয় দেখানো হবে এতে।
চলচ্চিত্রে উপস্থিতি কম...
গেল দুই বছরে আমাদের চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কমে গেছে। আমি ছাড়া চলচ্চিত্রে যারা নিয়মিত তাদের মধ্যেও অনেকেই কাজ করছেন না। আর চলচ্চিত্রে উপস্থিতি কম নিয়ে আমি হতাশ নই। যারা আমাকে তাদের গল্পের জন্য প্রয়োজন মনে করবেন তারা নিশ্চয়ই ডাকবেন।
ছোটপর্দায় ব্যস্ত...
এখন কয়েকটি ধারাবাহিকে নিয়মিত কাজ করছি। এগুলো হলো মজিবুল হক খোকনের ‘ডিগবাজি’, এসএ হক অলিকের ‘জায়গির মাস্টার’ ও মীর সাব্বিরের ‘চোরাকাঁটা’। পাশাপাশি খণ্ড নাটকেও নিয়মিত কাজ করছি। শিগগিরই একটি ট্রাভেল শো নিয়ে হাজির হব। তবে এটি কোনো টিভি চ্যানেলের জন্য নয়। শোটি নির্মাণ হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের জন্য। ‘ফিস লাভার’ শিরোনামের এ শোটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, অনেক মজা করে এটির শ্যুটিং করছি। এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন জেলায় আমাকে যেতে হচ্ছে। কোন জেলায় কোন মাছ বেশি পাওয়া যায় এবং তাদের পছন্দ কোন মাছÑ এসব তুলে ধরছি এ অনুষ্ঠানে।
খণ্ড নাটকে অসন্তুষ্টি...
খণ্ড নাটকে নির্দিষ্ট কয়েকজন শিল্পীকেই দেখা যায়। সবাই এর কারণ জানে। আমি আর এ নিয়ে কিছু বলতে চাই না। এ ছাড়া এখন খণ্ড নাটকে সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি কম। আমি মনে করি নির্মাতাদের সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও কাজ করা প্রয়োজন।
ভিন্নধর্মী কাজে উৎসাহী...
গ্ল্যামারাস আর গতানুগতিক কাজ ছেড়ে দিয়েছি। এ সময়ে ভিন্নধর্মী কিছু করতে চাই। গ্ল্যামারাস চরিত্রে কাজ করার জন্য আমাদের অনেক শিল্পী আছেন। আমি চাই ভিন্ন কিছু দিয়ে দর্শকের সামনে থাকতে। করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিদেশ ফেরত মেয়ে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রতিবাদী ছাত্রী, কারওয়ান বাজারে হোটেলের বোর্ডারদের খাবার সরবরাহকারীসহ বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি গেল বছর। নতুন বছরেও নিজেকে ভাঙতে চাই। আমি আমার সঙ্গে প্রতিযোগিতা করছি। দেখি, নিজেকে কতদূর নিয়ে যেতে পারি।
ট্রাভেল শো নিয়ে হাজির হব
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সামনেই আসছে তার অভিনীত সিনেমা ‘গোর’। বাংলা ভাষার পাশাপাশি ‘দ্য গ্রেভ’ শিরোনামে ইংরেজি ভাষায়ও ছবিটি মুক্তি পাবে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
চলচ্চিত্র ‘গোর’
সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড সদস্যরা এর খুব প্রশংসা করেছেন। ‘গোর’ নাচ-গানের কোনো ছবি নয়। এটি গল্পনির্ভর একটি ছবি। এ ছবিতে প্রত্যেক শিল্পীই গুরুত্বপূর্ণ। এখানে শিল্পী নয়, গল্পের চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। নির্মাতা যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন মনে করেছেন তাকে নিয়েই কাজ করেছেন। আমার ক্যারিয়ারে অন্যরকম একটি ছবি এটি।
মুক্তির অপেক্ষায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’
আমার অভিনীত আরিফুর জামানের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছি। এটি মূলত শরৎচন্দ্রের কালজয়ী কয়েকটি চরিত্রকে নিয়ে নির্মিত হয়েছে। শ্রীকান্ত, দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, রাজলক্ষ্মী চরিত্রগুলো এ সময়ে উপস্থিত হলে কেমন হতোÑ এমনই মজার একটি বিষয় দেখানো হবে এতে।
চলচ্চিত্রে উপস্থিতি কম...
গেল দুই বছরে আমাদের চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কমে গেছে। আমি ছাড়া চলচ্চিত্রে যারা নিয়মিত তাদের মধ্যেও অনেকেই কাজ করছেন না। আর চলচ্চিত্রে উপস্থিতি কম নিয়ে আমি হতাশ নই। যারা আমাকে তাদের গল্পের জন্য প্রয়োজন মনে করবেন তারা নিশ্চয়ই ডাকবেন।
ছোটপর্দায় ব্যস্ত...
এখন কয়েকটি ধারাবাহিকে নিয়মিত কাজ করছি। এগুলো হলো মজিবুল হক খোকনের ‘ডিগবাজি’, এসএ হক অলিকের ‘জায়গির মাস্টার’ ও মীর সাব্বিরের ‘চোরাকাঁটা’। পাশাপাশি খণ্ড নাটকেও নিয়মিত কাজ করছি। শিগগিরই একটি ট্রাভেল শো নিয়ে হাজির হব। তবে এটি কোনো টিভি চ্যানেলের জন্য নয়। শোটি নির্মাণ হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের জন্য। ‘ফিস লাভার’ শিরোনামের এ শোটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, অনেক মজা করে এটির শ্যুটিং করছি। এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন জেলায় আমাকে যেতে হচ্ছে। কোন জেলায় কোন মাছ বেশি পাওয়া যায় এবং তাদের পছন্দ কোন মাছ এসব তুলে ধরছি এ অনুষ্ঠানে।