নারায়ণগঞ্জে ধর্ষণের আসামিকে শাস্তি দেওয়ার নামে ছেড়ে দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, একটি ধর্ষণের ঘটনার বিচার করে ধর্ষককে ছেড়ে দিয়ে সে ধর্ষকের সহযোগী হিসেবে কাজ করেছে। ফলে ধর্ষণে সহায়তা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।