বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পরিচালনার জন্য ম্যাচ রেফারি ও অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সিরিজের তিনটি ম্যাচেই আইসিসি’র অফিসিয়াল হিসেবে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগলে। এছাড়া প্রতিটি ম্যাচে আম্পায়ারদের ভূমিকায় থাকবেন পাকিস্তানের আম্পায়াররাই।
টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ২২ জানুয়ারি দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২৩ জানুয়ারি পৌঁছাবে লাহোরে। পরের দিন সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ও শেষ ম্যাচ ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।
লাহোরে সিরিজের প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আহসান রাজা ও শোজাব রাজা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহমেদ শাহাব। তারিজ রশিদ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন। ম্যাচ পরিচালকদের তালিকায় পরিবর্তন আসবে না পরের দুটি ম্যাচেও।