শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

 ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএ আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এ অংশগ্রহণে আবেদন করতে বলা হয়েছে। ২৩ জানুয়ারি বিকেল ৪টা থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। ১৭তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা ।