এক সময় হলিউডের অন্যতম যৌন আবেদনময়ী তারকা মনে করা হতো তাকে। যে কোনো বয়সী পুরুষদের বুকে ঝড় তুলেছিলেন। তিনি বেওয়াচ তারকা পামেলা অ্যান্ডারসন।
সাউথ মর্নিং পোস্ট জানায়, প্লে বয় ম্যাগাজিনের এই কাভার মডেল সেরে ফেলেছেন পঞ্চম বিয়ে। সোমবার পামেলা বিয়ে করেছেন বিখ্যাত ব্যাটম্যান খ্যাত প্রযোজক ৭৪ বছর বয়সী জন পিটার্সকে।
মালিবুতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন এই জুটি। মজার কথা হচ্ছে, ৩০ বছর আগে প্রেমিক জুটি ছিলেন তারা।
৫২ বছর বয়সী পামেলা এর আগে বিয়ে করেছিলেন টমি লি এবং রড কক। এরপর পেশাদার পোকার খেলোয়াড় রিক সলোমানের সঙ্গে ঘর বাঁধেন। সলোমানের সঙ্গে বিচ্ছেদের পর ফের তাকে বিয়ে করেন পামেলা। এখন সর্বশেষ আংটি পরালেন পিটার্সকে।
ফ্রান্সের ফুটবল তারকা আদিল রামির সঙ্গে লিভ টুগেদার সম্পর্ক ছিল তার। মার্কিন গোপন তথ্য ফাঁস করা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আস্যাঞ্জের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে পামেলার।