নিখোঁজের দুদিন পর ক্ষেতে মিলল বৃদ্ধের লাশ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর ক্ষেত থেকে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজ উপজেলার কায়স্থগ্রাম ইজরাপাড়ার বাসিন্দা।

গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সিরাজ। পরদিন তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। গতকাল দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের ক্ষেতে সিরাজের লাশ দেখে পুলিশে খবর দেয়।