গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান সৈকত (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৈকত ওই গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে। তিনি নরসিংদী পুলিশ লাইনে কর্মরত রয়েছেন।
কালীগঞ্জ থানার এসআই সুলতান উদ্দিন খান জানান, শুক্রবার রাতে ছৈলাদি গ্রামের একটি ব্রিজ থেকে সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা পাওয়া যায়। মাদক আইনে মামলার পর সৈকতকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক মাস্টার জানান, সৈকত ইয়াবা ব্যবসা করত। পুলিশে চাকরি করলেও সে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিল। সৈকত এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের একটি বড় চক্র গড়ে তুলেছিল। সাধারণ মানুষ তাকে কিছুই বলতে পারত না।