দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কর্মকর্তা

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৭ কর্মকর্তা-কর্মচারীর গত ডিসেম্বরের বেতন বন্ধ ছিল। গত শুক্রবার এ নিয়ে দৈনিক দেশ রূপান্তরে ‘ডিসেম্বরের বেতন পাননি ৯৭ কর্মকর্তা-কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ প্রকাশের পর গতকাল রবিবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করেছেন।

গতকাল রবিবার স্বাস্থ্য বিভাগ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মাহবুবুল আলম ভূঁইয়াকে পদায়ন করে। তিনি বলেন, আশা করছি সব ধরনের সমস্য দ্রুত সমাধান করতে পারব।