জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ থেকে

১৪ মাস পর টেস্ট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাদা পোশাকে ফেরা তাদের জন্য সম্মানজনকই বলা যায়। হারারেতে ম্যাচ পঞ্চম দিনে টেনেছে তারা। প্রথম ইনিংসে ১৪৮ ওভার খেলেছে। দ্বিতীয় ইনিংসে খেলেছে ৯২ ওভার। তবুও হার নিয়ে শেষ করতে হয় স্বাগতিকদের। সিরিজের দ্বিতীয় টেস্টে ভাগ্য বদলের লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে নামছে জিম্বাবুয়ে। ভালো খেলার আরেকটি উদাহরণ দিয়ে সমর্থকদের বিশেষ কিছু দিতে চায় তারা। ১-০-তে এগিয়ে থাকা শ্রীলঙ্কার জন্য সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করাই একমাত্র চ্যালেঞ্জ।